নিলামে উঠছে কিংবদন্তি গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির ব্যবহৃত প্রায় ২০০টি অলংকার ও বিভিন্ন সামগ্রী। ২৭ আগস্ট এসব সামগ্রী নিলামে তোলা হবে। নিলামের যে তালিকা করা হয়েছে, তার মধ্যে রয়েছে এলভিসের একাধিক ঘড়ি, আংটি, কাফলিঙ্কস ও চেইন।
এ ছাড়া নিলামের তালিকায় রয়েছে এলভিস প্রিসলির একটি গিটার। ১৯৬৮ সালে টেলিভিশনে ‘কামব্যাক’ নামে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছিল। এর মাধ্যমে আমেরিকাজুড়ে নতুন করে এলভিসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই অনুষ্ঠানে যে গিটার ব্যবহার করেছিলেন তিনি, সেটিও নিলাম হবে।
এত দিন এসব সামগ্রী ছিল এলভিসের স্ত্রী প্রিসিলা প্রেসলির সংগ্রহে। তিনি বলেন, ‘এ সামগ্রীগুলো এলভিসের স্মৃতি জাগিয়ে তুলবে। এলভিসের ব্যবহৃত সামগ্রী নিয়ে নানা রকম গুজব শোনা যায়। বেশ কিছু নকল অলঙ্কারও ছড়িয়ে পড়েছে। এগুলো আমাকে খুব কষ্ট দেয়।’
প্রিসিলা জানান, তিনি এত দিন এলভিসের এসব সামগ্রী আগলে রেখেছিলেন যত্ন করে। তিনি চান, এলভিসের এই স্মৃতিচিহ্নগুলো এমন কারও হাতে যাক, যিনি এগুলো ভালোবেসে সামলে রাখবেন।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১৩ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে