রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে একগুচ্ছ সিনেমা। ঈদের সিনেমার সর্বশেষ খোঁজখবর জানাতে এই আয়োজন। প্রতিদিন একজন নির্মাতা বা প্রযোজক তাঁর সিনেমার কাজের অগ্রগতি ও প্রত্যাশার কথা জানাবেন। আজ ‘প্রিন্স’ সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক শিরিন সুলতানা।

ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এর শুটিং। ভারতে এখনো গানের শুটিং করছেন শাকিব খান। ফলে এবারও প্রিন্সের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে প্রযোজক শিরিন সুলতানা দিলেন স্বস্তির খবর। আজকের পত্রিকাকে তিনি জানালেন, ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে প্রিন্স।
খুদে বার্তায় শিরিন সুলতানা জানান, কয়েক দিন আগেই সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে প্রিন্স। সবকিছু ঠিক থাকলে দিন দুয়েকের মধ্যেই মিলবে ছাড়পত্র। তবে প্রিন্সের শুটিং শেষ না হওয়ার গুঞ্জন নিয়ে জানতে চাইলে কোনো উত্তর দেননি এই প্রযোজক।
প্রচারেও সবার পিছিয়ে শাকিবের প্রিন্স। ঈদে মুক্তির তালিকায় থাকা চার সিনেমার টিজার প্রকাশ পেলেও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না প্রিন্স টিমের। সিনেমার নির্মাতারাও ছিলেন চুপচাপ। অবশেষে গতকাল প্রকাশ পেল প্রিন্সের টিজার। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট (মিষ্টিমুখ)। আগেই জানা গিয়েছিল প্রিন্সে শাকিব একজন গ্যাংস্টার। সেভাবেই হাজির হলেন তিনি। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে দেখা গেল তাঁকে। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে সিসা ঢোকানো, ঝাঁপিয়ে পড়া—সবকিছুই দেখা যাচ্ছে তাঁর অ্যাকশনে। একাই ধসিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে।
টিজারে শাকিবের আরেকটি লুকের একঝলক দেখা গেছে। সেখানে তাঁর চুল ছোট, লুকেও আছে ভিন্নতা। শাকিবের পাশাপাশি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। একঝলক দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে। শেষের দিকে শাকিবের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
নব্বইয়ের দশকের গল্পে প্রিন্স বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৯ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৯ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১২ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১২ ঘণ্টা আগে