দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গায়িকা পাক বো রাম আর নেই। মাত্র ৩০ বছর বয়সেই ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন তিনি। জনপ্রিয় কে-ড্রামা সাউন্ডট্র্যাকগুলোতে তাঁর প্রাণবন্ত কণ্ঠ ভক্তদের বিমোহিত করে রেখেছিল। মঞ্চেও ছিলেন সমান জনপ্রিয়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
তাঁর এজেন্সি সানাদু এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘পাক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। সানাদু এন্টারটেইনমেন্টের সব শিল্পী ও নির্বাহীরা গভীরভাবে শোকাহত। এটি আরও হৃদয়বিদারক যে পাক বো রামের ভক্তদের এই আকস্মিক খবরটি জানাতে হচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম অল-কে-পপের প্রতিবেদন অনুসারে, পাক বো রাম মৃত্যুর কয়েক ঘণ্টা আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নামিয়াংজু থানা এ ঘটনা তদন্ত করছে। জানা গেছে, অনুষ্ঠানে তিনি দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন। বো রাম রাত ৯টা ৫৫ মিনিটে বিশ্রামাগারে যান এবং এরপর আর ফিরে আসেননি। উদ্বিগ্ন বন্ধুরা তাঁর খোঁজ করতে গিয়ে দেখেন, তিনি সিঙ্কে মাথা গুঁজে পড়ে রয়েছেন।
পাক বো রাম ২০১০ সালে মাত্র ১৭ বছর বয়সে লাইমলাইটে আসেন। গানের প্রতিযোগিতা অনুষ্ঠান সুপার স্টার কে টুতে অংশ নিয়ে সবার নজরে আসেন তিনি। ওই অনুষ্ঠানে প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। ২০১৪ সালে তাঁর একক অ্যালবাম ‘বিউটিফুল’ মুক্তি পায়। এটির মাধ্যমে পপ সংগীতশিল্পে তাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এই অ্যালবামে তাঁর সঙ্গে ছিলেন র্যাপার জিকো।
পাক বো রাম ২০১৪ সালে গাঁও চার্ট মিউজিক অ্যাওয়ার্ডে বছরের সেরা শিল্পীর পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। ‘রিপ্লাই ১৯৮৮’ অ্যালবামের ‘হায়ওয়াদং (বা সাংমুনদং) ’ এবং ডব্লিউ-টু ওয়ার্ল্ড অ্যালবামের ‘প্লিজ সে সামথিং, ইভেন দো ইট ইজ অ্যা লাইফ’ গানের তাঁর কণ্ঠস্বর শ্রোতাদের স্মরণীয় হয়ে থাকবে। গানের শিল্পে অভিষেকের ১০তম বার্ষিকীতে নতুন করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন বো রাম।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৫ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৫ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৫ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৫ ঘণ্টা আগে