জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। বেলাল খান ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে গানকেই পেশা হিসেবে বেছে নেন।
শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড গঠন করেন। ২০১২ সালে প্রকাশিত হয় বেলাল খানের প্রথম একক ‘আলাপন’। ‘পাগল তোর জন্য রে’ গানটির মাধ্যমে তিনি পরিচিতি পান। ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষ’ গানের জন্য শ্রেষ্ট সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
এরপর ২০২০ সালেও ‘হৃদয়জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায় রে’ গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বেলাল খান।
বেলাল খান টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম লুৎফর রহমান খান ও মাতার নাম বেদেনা রহমান।
২০০১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন তিনি। তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। তিনি নজরুল সঙ্গীতের উপর চার বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন বুলবুল ললিতকলা একাডেমী থেকে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে