স্ত্রী ও ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সনু নিগম নিজেই এমনটি জানিয়েছেন।
ওই পোস্টে সনু বলেছেন, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইয়ে আছেন। একটি শোয়ের শুটিংয়ে তাঁর ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারবেন না।
সোনু নিগম আরও বলেন, এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে সবে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। ছবির জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের জন্যও খুব খারাপ লাগছে। কারণ, গত দুটো বছর ধরে চলছে এই করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হল। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমা হল বন্ধ হচ্ছে। তার পরও আশা করছি সবকিছু ফের একদিন ঠিক হয়ে যাবে।
ভিডিওর শেষে সোনু নিগম জানান, তিনি একাই নন, তাঁর সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মধুরিমা, ছেলে নিভানও।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে