দুপুর ১২টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। এতে গান শোনাবেন দেশের একঝাঁক তারকা। প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।

আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের কনসার্ট। অংশ নেবেন দেশের খ্যাতিমান তারকাশিল্পীরা। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’
দুপুর ১২টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। এতে গান শোনাবেন দেশের একঝাঁক তারকা। প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।
জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এ মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
এ ছাড়া আরও থাকছে ব্যান্ড আর্ক, সোলস, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, দিলশাদ নাহার কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এই কনসার্ট দিয়ে দীর্ঘদিন পর দেশের মঞ্চে পারফর্ম করবেন বেবী নাজনীন। তিনি বলেন, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণেরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

ভিডিও বার্তার মাধ্যমে শ্রোতাদের কনসার্ট দেখার আমন্ত্রণ জানিয়েছেন শিল্পীরা। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠন।
শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে সন্ধ্যা ৬টায় নন্দন মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। একাডেমির যন্ত্রশিল্পীদের সমবেত যন্ত্রসংগীত ‘দেশের গান’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আবৃত্তি, নৃত্য ও সমবেত সংগীতের পাশাপাশি একক গান পরিবেশন করবেন ফেরদৌস আরা ও পিয়াল হাসান। রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। এই আয়োজন দিয়ে প্রথমবার শিল্পকলায় পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল। এ ছাড়া গান শোনাবে ব্যান্ড লালন। একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হচ্ছে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিও চিত্র, কার্টুন প্রদর্শনীর। উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৫ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৫ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে