ঢাকা: বছরখানেক আগেই এক গান দিয়ে মাতিয়ে দিয়েছিলেন র্যাপার বাদশা ও জ্যাকুলিন ফার্নান্দেজ। বাদশা ছিলেন গানের শিল্পী। জ্যাকুলিন ঝড় তুলেছিলেন বাঙালি নারীর ছাচে বাহারি নাচে। বলছি তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘গেন্দা ফুল’ গানের কথা। বহুল প্রচলিত গানটি নতুন করে গেয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বাদশা।

গেল বছর গানটি প্রকাশ হতেই সাড়া পড়ে যায় ইউটিউবে। বর্তমানে গানটির টোটাল ভিউ ৮২ কোটির বেশি। ভিডিওটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখার তালিকায় চার নম্বরে উঠে এসেছিল। সেই সময় অবশ্য গানটি নিয়ে বেশ বিতর্কের মধ্যে পড়েছিলেন বাদশা।

কারণ ‘গেন্দা ফুল’ শিরোনামের মূল গান ‘বড় লোকের বিটি লো’র রচয়িতা পশ্চিমবঙ্গের বীরভূমের গীতিকবি রতন কাহার। কিন্তু প্রথমে তার নাম দেওয়া হয়নি। আলোচনা-সমালোচনায় গানটি পেয়েছে ব্যাপক সাফল্য। বিগত কয়েক বছর ধরে সঙ্গীতের জগতে বাদশা পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর অন্য ধরনের গান মানুষের মন জয় করেছে। শুধু র্যাপই নয়, কয়েকটি বলিউড সিনেমাতেও গান গেয়েছেন বাদশা। গত বছর বাংলা গানকে র্যাপের ঘরানায় গেয়ে তাক লাগিয়েছিলেন তিনি।
‘গেন্দা ফুল’ এর দারুণ এই সাফল্যের পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসলেন গায়ক ও অভিনেত্রীর এ জুটি। এবার তাঁরা হাজির হলেন ‘পানি পানি’ শিরোনামের গান নিয়ে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাদশা নিজেই। বাদশার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী আস্থা গিল।
দেখুন ‘পানি পানি’ গানের ভিডিও:
রাজস্থানের অসাধারণ লোকেশনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির শুটিং হয়। মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে রাজস্থানের বিখ্যাত কালবেলিয়া লোকনৃত্য। এমনকি গানটির মাঝে পাওয়া গেছে রাজস্থানি লোক বাদ্যযন্ত্র রাওয়ানহট্টের সুরও। এই ভিডিওতেও ঝড় তুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। চারদিন আগে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। এরমধ্যে গানটি দেখা হয়েছে প্রায় চার কোটি বার।
ভিডিওটিতে বেশিরভাগ সময়জুড়ে জ্যাকুলিনকে দেখা গেছে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাকে। যার সঙ্গে তার শরীরে শোভা পেয়েছে মানানসই নানা রকমের গয়না। রুক্ষ মরু প্রান্তর কিংবা প্রাসাদের ভেতর, যেখানেই হোক ভিডিওটির পরতে পরতে যেন উষ্ণতার পারদ ছড়িয়েছেন জ্যাকুলিন।
দেখুন ‘গেন্দা ফুল’ গানের ভিডিও:

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে