
আগামীকাল ২৯ সেপ্টেম্বর সোমবার বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে একটি বিশেষ ওভিসি নির্মাণ করেছে বেক্সিমকো ফার্মা। এতে প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনের মডেল হলেন খ্যাতিমান গীতিকার কবির বকুল। বিজ্ঞাপনটিতে তিনি হাজির হয়েছেন প্রয়াত নায়ক জাফর ইকবালের বেশে। সেই সঙ্গে ঠোঁট মিলিয়েছেন আশির দশকের জনপ্রিয় গান ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’র সঙ্গে! বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মুজতবা জাহিদ।
‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’ গানটি গেয়েছেন শিল্পী রফিকুল আলম। আব্দুল হাই আল হাদীর লেখা গানটি সুর করেছেন আলাউদ্দিন আলী। বিটিভির একটি অনুষ্ঠানে জাফর ইকবাল ঠোঁট মিলিয়েছিলেন গানটির সঙ্গে। তাই প্রয়াত এই চিত্রনায়কের স্মরণে গানটিতে জাফর ইকবালের আদলে হাজির হলেন কবির বকুল। আর গানটি বেছে নেওয়ার মূল কারণ, এর হৃদয় বিষয়ক কথামালা।
নির্মাতা মুজতবা জাহিদ জানিয়েছেন, বিজ্ঞাপনটি নির্মাণের আগে গানের মূল শিল্পী রফিকুল আলমের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। কবির বকুল একজন খ্যাতিমান গীতিকার, সেই সঙ্গে জাফর ইকবালের চেহারার সঙ্গে তাঁর চেহারার অনেকটাই মিল পাওয়া যায়। তাই সব মিলিয়ে মডেল হিসেবে কবির বকুলই ছিলেন প্রথম পছন্দ।

বিজ্ঞাপনটি নিয়ে গীতিকার কবির বকুল বলেন, ‘১৬ সেপ্টেম্বর রাতে আমাকে ফোন কল করে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। দিনটি সামনে রেখে তারা একটা ওভিসি বানাতে চান, যার মাধ্যমে হার্ট দিবসে সবার প্রতি হার্ট ভালো রাখার একটা মেসেজ দেওয়া যায়। সঙ্গে জাফর ইকবালকেও স্মরণ করার চেষ্টা থাকবে। আমার চেহারার সঙ্গে নাকি জাফর ইকবালের মিল আছে! তাঁরা চান, পর্দায় আমি জাফর ইকবাল হয়ে গানটিতে ঠোঁট মেলাই! প্রথমে অবাক হয়েছি। পরে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হলো। তাই রাজি হয়ে গেলাম।’
বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বিএফডিসিতে সেট তৈরি করে। এরই মধ্যে বেক্সিমকো ফার্মার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে এটি। তবে নির্মাতা জানিয়েছেন, আগামীকাল ২৯ সেপ্টেম্বর দেশের বেশির ভাগ অনলাইন পোর্টালে দিনজুড়ে প্রচার করা হবে বিজ্ঞাপনটি। এর মাধ্যমে বিশ্ব হার্ট দিবসে সবাইকে দেওয়া হবে সচেতনতামূলক বার্তা, সেই সঙ্গে সম্মাননা জানানো হবে প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালকে।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১৪ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১৪ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১ দিন আগে