জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জুলাই উইমেন্স ডে চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণা, জুলাইয়ের গান ও ড্রোন শো। আজ ১৬ জুলাই চট্টগ্রামে রয়েছে আয়োজনের দ্বিতীয় পর্ব। বিকেল ৫টা থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। আজকের আয়োজনে ব্যান্ড পারফরম্যান্স নিয়ে হাজির হবে শিরোনামহীন। আরও থাকবে ব্যান্ড চিম্বুক ও বে অব বেঙ্গল। একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন কণ্ঠশিল্পী এলিটা করিম, হান্নান ও পারশা মাহজাবীন। থাকবে ড্রোন শো ও চলচ্চিত্র প্রদর্শনী।

অবিনাশের প্রথম ফিচার ফিল্ম ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ৭৯তম কান উৎসবে স্থান পেয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। নেপালের প্রথম ফিচার ফিল্ম হিসেবে সিনেমাটি এই বিভাগের দ্বিতীয় শীর্ষ সম্মাননা জুরি প্রাইজ জিতেছে। এর আগে ২০২২ সালে অবিনাশের শর্ট ফিল্ম ‘লোরি’ কানে বিশেষ সম্মাননা পেয়েছিল।
৮ ঘণ্টা আগে
গত নভেম্বরে রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ছয় মাস বিরতির পর নতুন সিজন নিয়ে ফিরছে প্ল্যাটফর্মটি। আজ প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানেও আলাদা পরিচিতি আছে নুসরাত ফারিয়ার। এ পর্যন্ত চারটি গান প্রকাশ করেছেন। দুই বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত আয়োজনে নতুন গানের খবর দিয়েছিলেন ফারিয়া। জানিয়েছিলেন, ফুয়াদের সংগীতায়োজনে গান করা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। অবশেষে ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘লোকে বলে’ শিরোনামের গানটি।
১৭ ঘণ্টা আগে
শেষ হতে চলেছে নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। ২০২০ সালে এসেছিল প্রথম সিজন। চোখধাঁধানো ফ্যাশন আর জটিল প্রেমের গল্পের সিরিজটি শুরুতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এর পর থেকে প্রতিবছর এসেছে নতুন মৌসুম।
১৮ ঘণ্টা আগে