১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’
মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। “মেঘবরষা” শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্বই নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’
নাড়ির বন্ধন গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা বেঁচে আছেন, তাঁকে নিয়ে গান বেঁধে শোনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা, আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারাটা বরাবরই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। আপা আমাকে ভীষণ স্নেহ করেন। প্রফেশনালি কাজ করতে গেলে নানা ধরনের গান করতে হয়, সব সময় মান ধরে রাখা কষ্টকর। কিন্তু কিছু কাজের সঙ্গে আপস করা যায় না; নিজেকে উজাড় করে দেওয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি। সুন্দর একটি গান লিখেছেন কামরুল নান্নু।’

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
১ ঘণ্টা আগে
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো।
২ ঘণ্টা আগে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
৩ ঘণ্টা আগে
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। ভাইরাল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
১১ ঘণ্টা আগে