সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন শিল্পী শুভ দাশ। সারেগামাপা থেকে এসে শুভ এবার নিজের প্রথম মৌলিক গানের কাজ শুরু করেছেন যা প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। ‘কখনোই বলব না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতি কবি মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনায় বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান। গানটি প্রকাশ পাবে ঈদের দিন শিল্পী শুভ দাশের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানের প্রসঙ্গে শুভ দাস বলেন, ‘শেখ সাদী খান সাহেবের মত সংগীতের মহারথীর সান্নিধ্য পেয়ে শিল্পী খুব সৌভাগ্যবান এবং এটি তার জীবনের বিশাল এক প্রাপ্তি এবং আশীর্বাদ। শিল্পী তার মৌলিক গানের কাজ নিয়ে খুব আশাবাদী। মৌলিক গান একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’
এর আগেও শুভ দাশের কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তার মধ্যে লিটন অধিকারী রিন্টুর কথায় এবং শফিক তুহিনের সুরে যা কিছু ছিল আমারই অনুকূলে, মানিক জসিমের কথা ও সুরে বছর পরে শিরোনামে গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়।
শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে। তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু হতে থাকল। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৯ ঘণ্টা আগে