তারকা ক্রিকেটারদের অনেককেই মাঠের বাইরে শখের বশে নাচ, গান, অভিনয়ের মতো বিনোদনের সঙ্গে মেতে থাকতে দেখা যায়। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে ভারতের কোহলিসহ অনেক তারকা ক্রিকেটার পর্দায় নিয়মিত। এবার সে তালিকায় নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ভারতের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি, এর সঙ্গে মিউজিক ভিডিও নাচতেও দেখা যাবে তাঁকে।
‘লাড়কি তো কামাল কি’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসবে আগামী ৯ মে। গানটির মিউজিক ভিডিওতে রাসেলের বিপরীতে অভিনয় করেছেন অভিকা গোর। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলাশ মুচ্ছাল। সম্পর্কে তিনি পলক মুচ্ছালের ভাই।
ভারতীয় সুরকার এবং চিত্র পরিচালক পলাশ মুচ্ছাল ভারতের অন্যতম তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার কাছের বন্ধু। তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জনও সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া উঠে এসেছে। প্রকাশ্যে কিছু না জানালেও চলতি বছরের নারী আইপিএলের ফাইনালে স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের মুহূর্তে পলাশ মুচ্ছাল মাঠে উপস্থিত ছিলেন।
চলতি আইপিএলে দারুণ ফর্ম আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে এবার এই ক্যারিবিয়ান তারকা গান গেয়েও ভক্তদের কতটা মনোরঞ্জন করতে পারেন সেটাই দেখার। গানটি মুক্তি ইউটিউবে পাবে ৯ মে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে