
সাবকন্টিনেন্টাল ক্ল্যাসিক মিউজিক ওয়ার্কশপ নামের একটি সংগীতবিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। ওয়ার্কশপটির সমন্বয়কের দায়িত্বে আছেন সংগীতশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। এই মিউজিক ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিয়ে প্রতি মাসে আয়োজন করা হয় ট্র্যাডিশন অব মেলোডি নামের সংগীত সন্ধ্যা। সেই ধারাবাহিকতায় আজ রয়েছে ট্র্যাডিশন অব মেলোডির পঞ্চম পর্ব। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান।
আজকের অনুষ্ঠানে গান শোনাবেন সাবকন্টিনেন্টাল ক্ল্যাসিক মিউজিক ওয়ার্কশপের দুই শিক্ষার্থী তাবিনা আনবীর ও সোহাগ মাসুদ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে গাইবেন সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও ইয়াসমীন লাবণ্য। বিশেষ অতিথি থাকবেন সংগীতশিল্পী চন্দন সিনহা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগীতশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে সংগীতশিল্পী ইয়াসমীন লাবণ্য বলেন, ‘আজ থেকে এক মাসেরও আগে দ্য ট্র্যাডিশন অব মেলোডির এই পর্বে গান গাইবার জন্য চূড়ান্ত হই। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার এই আয়োজনটি বেশ পরিপাটি ও পরিকল্পিত। আমিসহ আরও যাঁরা গাইবেন, সবার সংগীত পরিবেশনায় আজকের আয়োজনটি মনোমুগ্ধকর হয়ে উঠবে—এমনটাই আশা রাখছি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে