সংগীত সম্পর্কিত নানা বিষয়ে নিজের বক্তব্য ও মতামত সবার সঙ্গে শেয়ার করার উদ্দেশে মিউজিক্যাল মাইন্ডস নামের একটি ফেসবুক পেজ খুলেছিলেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। গান, মিউজিক, কম্পোজিশন, মিউজিক্যাল টিপস ছাড়াও সংগীতের নানা বিষয় নিয়ে এ পেজে কথা বলেন তিনি। ২০ জানুয়ারি বাপ্পা মজুমদার জানান, সময় এসেছে মিউজিক্যাল মাইন্ডস নামের পেজটি বন্ধ করে দেওয়ার। এক দিনের মাথায় মত পাল্টালেন বাপ্পা। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জানালেন, বন্ধ হচ্ছে না মিউজিক্যাল মাইন্ডস।
এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘মিউজিক্যাল মাইন্ডস পেজ বন্ধের পোস্টটি হুট করে দিইনি। একটি ভিডিও করা যেমন শ্রমের, তেমনি সময়সাপেক্ষ ব্যাপার। এটা নিয়ে অনেক হোমওয়ার্ক করতে হয়। আমি কী নিয়ে কথা বলব সেটা নিয়ে ভাবতে হয়। রিসার্চ করতে হয়। কোনো ভুল কিছু বলছি কি না সেটা নিশ্চিত করতে হয়। আমার মূল কাজ গান করা, গান বানানো। সেই কাজ বাদ দিয়ে যখন ভিডিও তৈরি করি, তখন আমার ভেতরে একধরনের চাওয়া তৈরি হয়। সেই চাওয়াটা হলো ভিডিওগুলো সবাই দেখবে। এবং এই ভিডিওগুলোতে সবার অংশগ্রহণ থাকবে, আলোচনা হবে, যেন বিষয়টি সম্পর্কে আরও অনেক মানুষ জানতে পারে। কিন্তু তা হচ্ছিল না। তাই মন খারাপ হয়েছিল। বন্ধের ঘোষণা দেওয়ার পর অনেকেই অনুরোধ করেছেন পেজটি বন্ধ না করার জন্য। তাই আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তবে বেশি ভিডিও দেওয়াটা কঠিন হবে। চেষ্টা করব যতটুকু দেওয়া যায়। যাঁরা আমাকে মেসেজ দিয়েছেন, সাহস দিয়েছেন তাঁদের ধন্যবাদ।’
মিউজিক্যাল মাইন্ডস নিয়ে বাপ্পা বলেন, ‘মিউজিক নিয়ে সবার সঙ্গে কথা বলার জন্যই পেজটি শুরু করা। যার মধ্যে টেকনিক্যাল বিষয় আছে, রয়েছে গানের কম্পোজিশনসহ খুঁটিনাটি নানা বিষয়। আমি চাই, যাঁরা সংগীত নিয়ে কাজ করছেন তাঁরাও এগিয়ে আসুন, নতুন প্রজন্মের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।’

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৯ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২০ ঘণ্টা আগে