ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে এ সময়ের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথির নতুন গান— ‘পাগলাটে মন’। বিপুল তালুকদারের লেখা গানে সুর দিয়েছেন মোহন রায়। আর সংগীতায়োজনে আছেন সুমন কল্যাণ। গানটির ভিডিও তৈরি করেছেন বাবু ও ফয়সাল।
গায়িকা অবন্তী সিঁথি বলেন, ‘প্রিয়জনকে কাছে পাওয়ার আকাংঙ্খা আর পাগলামীর কথা আছে এই গানে। সব মিলিয়ে পাগলাটে মন খুব দারুণ একটা গান। আমার গান যাঁরা পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। প্রকাশের পর অনেকেই গানটির প্রশংসা করছেন।’
গীতিকার বিপুল তালুকদার বলেন, ‘প্রিয়জনের জন্য ব্যাকুল হয়ে থাকা হৃদয় যখন তাকে কাছে পায় না, তখন উতলা মনে যে আকুলতা তৈরি হয় সে অনুভূতিই ফুটিয়ে তোলা হয়েছে এ গানে। সুরেও সেই আবেদন স্পষ্ট। অবন্তী সিথিঁ গেয়েছেনও দরদ দিয়ে। আশা করছি সবার ভালো লাগবে।’
কয়েকদিন আগে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘পাগলাটে মন’ গানটি।
শুনুন অবন্তী সিঁথির নতুন গান ‘পাগলাটে মন’:

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৯ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে