গত জুলাইয়ে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী নিলয় ও কোনালের গাওয়া গান ‘ময়না’। জনপ্রিয়তা পায় ড্যান্স ঘরানার গানটি। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছিলেন আকাশ সেন। ময়নার পর আবার নতুন গান নিয়ে আসছেন নিলয় ও কোনাল। শিরোনাম ‘ও জান’। ইংরেজি নতুন বছর উপলক্ষে ১ জানুয়ারি গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
ময়নার মতো ‘ও জান’ গানটিও লিখেছেন আসিফ ইকবাল। তবে পরিবর্তন এসেছে সুরকার ও সংগীত আয়োজকের ক্ষেত্রে। ও জান যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির ও পশ্চিমবঙ্গের লিংকন। সংগীত আয়োজন করেছেন আভ্রাল সাহির। আসিফ ইকবাল বলেন, ‘ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ও জান গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার গান। ও জান হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, সুর, সংগীত আয়োজন ও ভিডিও—সবকিছুতেই নতুন সংযোজন থাকবে।’
কোনাল বলেন, ‘ময়না গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই বলেছিলাম, এটি জনপ্রিয়তা পাবে; পেয়েছেও। ওটি ছিল নাচের গান। এবার আমরা আসছি রোমান্টিক ঘরানার গান নিয়ে। আমার বিশ্বাস, গানটি আগের গানের রেকর্ড ভেঙে দেবে। সবার ভালো লাগবে।’
নিলয় বলেন, ‘আসিফ ইকবাল ভাই রোমান্টিক গান অসাধারণ লেখেন। ও জান গানটিও দারুণ লিখেছেন। সুর ও সংগীত আয়োজনও ভালো হয়েছে। ভিডিওতেও আছে চমক। সব মিলিয়ে নতুন এই গান নিয়ে দারুণ আশাবাদী আমি।’
সিনেম্যাটিক আয়োজনে ময়না গানের ভিডিও নির্দেশনা দিয়েছিলেন তানিম রহমান অংশু। ভিডিওতে দেখা মিলেছিল শবনম বুবলী ও শরাফ আহমেদের জীবনের। এবারও ভিডিও নির্মাণে থাকছেন অংশু। নির্মাতা জানান, এবারের ভিডিওতে থাকছে নানা চমক। শুটিং লোকেশনেও ভিন্নতা থাকবে। তবে এখনই জানাতে চান না গানের ভিডিওতে কে থাকছেন মডেল হিসেবে।
ও জান গানচিল মিউজিকের ‘বাংলা অরিজিনালস’ প্রজেক্টের দ্বিতীয় গান। ময়না গান দিয়ে শুরু হয়েছে নতুন এই প্রজেক্ট।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
১ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
১ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
১ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
২ ঘণ্টা আগে