আগামী ১৭ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়টে আয়োজন করা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন লাইভ কনসার্ট। শিল্পী জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে তিনি গাইবেন উর্দু, হিন্দি গজলসহ হারানো দিনের বাংলা গান। ‘ব্ল্যাক ডায়মন্ড লাইভ’ নামের এই একক কনসার্টের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের শো টাইম মিউজিক। এর আগে প্রতিষ্ঠানটি শিল্পীকে নিয়ে নিউইয়র্কে আয়োজন করেছিল ‘বেবী নাজনীন গজল ইভনিং’। আমেরিকায় বাংলাদেশি কোনো সংগীত তারকার সেটিই ছিল প্রথম কোনো গজলসন্ধ্যা। অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘আমরা আয়োজনে কোনো ত্রুটি রাখছি না। এবারের আয়োজনে শিল্পী গজলসহ হারানো দিনের বাংলা গান গাইবেন। তা ছাড়া, দর্শকের অনুরোধ থাকলে গাইবেন।’
শিল্পী বলেছেন, ‘শো টাইমের আগের আয়োজনটা আমি যেমন উপভোগ করেছি, দর্শক-শ্রোতারাও তেমনি উপভোগ করেছেন। তাই এবারের আয়োজন নিয়েও আমি আশাবাদী। এই করোনাকালে আমার গান যদি সবাইকে মানসিকভাবে উজ্জীবিত করে, তবে সেটাই হবে আমার সার্থকতা।’

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
১ ঘণ্টা আগে
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
৯ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
৯ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
৯ ঘণ্টা আগে