প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!
এদিকে কেকের চলে যাওয়ার পরও নতুন করে তাঁর গলা শুনে আরও একবার আবেগে অশ্রুসজল ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সদ্যপ্রয়াত প্রিয় শিল্পীর গান।
গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ ও দেশের বাইরের কোটি ভক্তশ্রোতা।
প্রয়াণের এক সপ্তাহ কেটে গেলেও প্রিয় শিল্পীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমীরা। এরই মধ্যে ‘শেরদিল’ ছবির নতুন গান কেকে’র স্মৃতি নতুন করে উসকে দিল। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল যেন মাটির গন্ধ।
উল্লেখ্য সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরাজ কবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকে’র গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরাজ কবিকে।
এই সম্পর্কিত পড়ুন:

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে