মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’ মুক্তি পেয়েছে। ১০ বছরের বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি অ্যালবামটি মুক্তি দেন তিনি। ২০২২ সালের আগস্টে শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন।
অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি...নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা আগামী ২৬ জুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট কনসার্টটি শেষ হওয়ার কথা ছিল। মাঝে কানাডায় কয়েকটি শো রাখা হয়।
ভ্যারাইটির খবর অনুযায়ী, আগামী ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য সাতটি কনসার্ট কোনো কারণ না দেখিয়েই বাতিল করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৭ আগস্ট লোপজের নিজের শহর নিউইয়র্কে শো দিয়ে শেষ হবে কনসার্টটি।
অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অনেকে মনে করছেন, অ্যালবামের এমন ব্যর্থতার কারণেই সাতটি কনসার্ট বাতিল করেছেন লোপেজ।
টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারে ওয়েবসাইটে এই দিনগুলোর শো’র টিকিট বা কোনো খবর পাওয়া যাচ্ছে না আর। টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে শো বাতিল হয়ে গেছে। যারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত জেনিফার লোপেজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরেকটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, মূলত আয়োজকদের নানা অব্যবস্থার কারণে কনসার্টগুলো বাতিল হয়ে থাকতে পারে। তবে লোপেজ বা তাঁর মুখপাত্র এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তাই কনসার্ট বাতিল হওয়া নিয়ে ব্যাখ্যাও পাওয়া যায়নি।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে