‘দিন তারিখ গুণে বলতে পারব না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। কী যে ভাল লাগছে!’—ধানমন্ডি জিগাতলার কোলাহল স্টুডিওতে গান রেকর্ডিং শেষে এভাবেই নিজের অনুভূতি জানালেন দেশের প্রখ্যাত পপতারকা কানিজ সুবর্ণা।
রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আগমন কানিজের। বাচ্চুর সুর-সংগীতে ‘ভালবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বানিজ্যিক ধারায় যাত্রা শুরু এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে গান উপহার দিয়েছেন। তবে ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর সংসারেই থিতু হন। এরপর তাঁর কণ্ঠে গান শোনা গেছে খুব কমই।
অবশেষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে তানভীর তারেকের কথা, সুর ও সংগীত আসছে কানিজের নতুন গান ‘মায়া’। কোরবানির ঈদে প্রকাশ পাবে গানটি।
সম্প্রতি অভিনয়েও অভিষেক হলো কানিজ সুবর্ণার। জাহিদ হোসেনের পরিচালনায় ‘সুবর্ণভূমি’ সিনেমায় শেফালি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে