মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ছিল ভারতীয় সংগীতশিল্পী কেকের কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কেকের চলে যাওয়ার তিন দিনের মাথায় একই মঞ্চে গাইবেন অনুপম রায়। আজ রাত ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) নজরুল মঞ্চে গাইতে উঠবেন অনুপম। এই কনসার্টকে ঘিরে নেওয়া হয়েছে কড়া সতর্কতা।
কনসার্টটি আয়োজন করেছে রিজেন্ট পার্কের কলকাতা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। জানা গেছে, নজরুল মঞ্চে অনুপমের কনসার্ট চলাকালীন থাকবেন দুই জন ডাক্তার। দুটি অ্যাম্বুলেন্সও থাকবে—একটি ভেতরে, অন্যটি বাইরে। এসি যাতে ঠিকঠাক চলে, সে দিকেও আয়োজকেরা সার্বক্ষণিক নজর রাখবেন। মঞ্চের আশপাশে ছয়টি পোর্টেবল এসি রাখা থাকবে।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু আগেই জানিয়েছেন, নজরুল মঞ্চ বা অন্য কোথাও কোনো কলেজ ফেস্ট আয়োজন করা হলে আগে প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুপমের আজকের এই কনসার্ট নিয়ে গতকাল পুলিশের সঙ্গে বৈঠক করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন অতিরিক্ত দর্শক না থাকে, বিষয়টি খেয়াল রাখতে হবে। নজরুল মঞ্চের আসনসংখ্যা ২ হাজার ৪৮২। এদিনের অনুষ্ঠানের জন্য পাস বিলি হয়েছে মাত্র ১ হাজার ৫০০। তার বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানা গেছে।
অনুপম রায় বলেছেন, ‘ভারাক্রান্ত মনেই আজ গান গাইতে উঠব, বারবার মনে পড়বে মানুষটার কথা। আয়োজনের প্রস্তুতি নিয়ে বাড়তি চাপ নেই। আমার টিম ম্যানেজমেন্টকে সবটা বুঝিয়ে দিয়েছি। আমার কাজ গান গাওয়া। আজকের অনুষ্ঠানে যদি কোনো সমস্যা হয়, তাহলে তার দায় আমার টিম ম্যানেজমেন্টের। আয়োজকদের নয়।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে