ব্রাজিলের কিংবদন্তি পপ সংগীতের তারকা গাল কস্তা মারা গেছেন। ১৯৬০-এর দশকে আরেক তারকা শিল্পী গিলবার্তো গিল ও ক্যাটানো ভেলোসোর সঙ্গে ব্রাজিলের শিল্প আন্দোলন ‘ট্রপিকালিয়ায়’ নেতৃত্ব দেন তিনি।
৭৭ বছর বয়সী এই গায়িকার মৃত্যুর কারণ জানা যায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি সার্জারির পর চিকিৎসকের নির্দেশে কয়েকটি কনসার্ট বাতিল করেন তিনি। তবে সামনের মাসে সাওপাওলোর মঞ্চ মাতানোর পরিকল্পনা ছিল তাঁর।
বিশ্বের অন্যতম সেরা সংগীতশিল্পী কস্তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুল দা সিলভা।
তিনি বলেন, ব্রাজিল ও ব্রাজিলের সংগীতকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব শিল্পীর মূল অবদান ছিল, তিনি তাঁদের একজন।
‘তাঁর মেধা, কৌশল ও ঔদ্ধত্য আমাদের সংগীতকে যেমন সমৃদ্ধ ও রূপান্তরিত করেছে, তেমনি লাখ লাখ ব্রাজিলীয়র জীবনকে আন্দোলিত করেছে।’
১৯৬০-এর দশকের শেষের দিকে ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী টম জোবিম, চিকো বুয়ারকে, মিল্টন নাসিমেন্তো ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু ক্যাটানো ভেলোসোসহ ব্রাজিলীয় সংগীতের বড় তারকাদের সঙ্গে গান গেয়েছিলেন।
১৯৪৫ সালের ২৬ সেপ্টেম্বর বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর শহরে জন্ম নেন কস্তা। ১৯৬৪ সালে তাঁর সংগীতের ক্যারিয়ার শুরু করেন। তাঁর প্রথম অ্যালবাম ‘ডোমিঙ্গো’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। ২০২১ সালে নেনহুমা ডর নামে তাঁর শেষ অ্যালবাম ছিল।
তাঁর মৃত্যুতে ব্রাজিলে শোকের ছায়া নেমে এসেছে। কস্তার রাজনৈতিক সহযোদ্ধা গায়ক-গীতিকার ও সাবেক সংস্কৃতিমন্ত্রী গিলবার্তো গিল এক টুইটে বলেন, ‘আমার বোন গাল কস্তার মৃত্যুতে আমি খুব দুঃখিত এবং মর্মাহত।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে