বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি আসরে জায়গা পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলে ধরা একটি গান। ‘অ্যাবানডেন্স অব মিলেটস’ শীর্ষক গানটি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে মনোনীত হয়েছে। এই গানের মিউজিক ভিডিওতে মোদির বক্তব্য তুলে ধরা হয়েছে।
২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। প্রতিটি রাজ্যেই মিলেট চাষে গুরুত্ব দিয়েছে ভারত সরকারও। সেই লক্ষ্যে গ্র্যামি পুরস্কারজয়ী ফাল্গুনী শাহর সঙ্গে হাত মেলান মোদি। অংশ নেন গানটির ভিডিওতে।
গত জুন মাসে মুক্তি পাওয়া গানটির মূল ভাষা ইংরেজি হলেও হিন্দি শব্দের ব্যবহারও করা হয়েছে এতে। গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’-এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনী। এর পরই গ্র্যামি হাতে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, সেই সময়ই মিলেট নিয়ে গান তৈরির ভাবনা মাথায় আসে তাঁর।
বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনী, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছেন আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডোর ফিলসহ আরও অজস্র নামী-দামি শিল্পীর গান।
মিলেটকে একসময় গরিবের খাবার হিসেবে গণ্য করা হতো। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র শস্যদানাকে একত্রে মিলেট বলা হয়। পৃথিবীর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি উৎপন্ন হয় এই দানাশস্য।
সাধারণত দক্ষিণ ও পশ্চিম ভারতের গরিব অধিবাসীরা খাদ্যশস্য হিসেবেই এ ফসলগুলো বেশি ব্যবহার করে। পাশাপাশি ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলোতেও প্রাচীনকাল থেকে মিলেট চাষ হয়ে আসছে। এগুলো থেকে রুটি, ছাতু প্রভৃতি তৈরি করা হয়। সেই সঙ্গে পশুখাদ্য হিসেবেও এসব দানাশস্য ব্যবহার করা হয়।

দীর্ঘ এক যুগের বেশি সময়ের সুখী দাম্পত্য জীবনে অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যানের ঘরে দুটি সন্তান রয়েছে। ২০১৬ সালে তাঁদের প্রথম পুত্রসন্তান জোনাথন এবং ২০১৯ সালে দ্বিতীয় পুত্রসন্তান জ্যাকের জন্ম হয়। এবার এই দম্পতির চার সদস্যের পরিবারে যুক্ত হতে যাচ্ছে আরও এক সদস্য।
৪ ঘণ্টা আগে
সিনেমাটি থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। অস্কার মনোনীত পরিচালক লুকা গুয়াদাইনিনো পরিচালিত এবং অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত সিনেমাটির শুটিং শেষ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এল।
৬ ঘণ্টা আগে
বক্স অফিসে রেকর্ড গড়েছে মারাঠি সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। এই সাফল্যের পেছনে পর্দার অন্তরালে বড় ভূমিকা রেখেছেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তির ঠিক আগমুহূর্তে এক বড় সংকট থেকে নির্মাতাদের বাঁচিয়েছিলেন তিনি।
৬ ঘণ্টা আগে
বিরতি কাটিয়ে ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে মিম অভিনীত চরিত্রের নাম অনন্যা। ‘পরাণ’ সিনেমায়ও তাঁর চরিত্রের নাম ছিল অনন্যা। নাম এক হলেও চরিত্র দুটি একেবারে ভিন্ন। ওয়েব ফিল্মটি নিয়ে মিমের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১৭ ঘণ্টা আগে