Ajker Patrika

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

বিনোদন ডেস্ক
ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের
সেলেনা গোমেজ

মার্কিন পপ তারকা সেলেনা গোমেজের কণ্ঠস্বর চিরতরে বদলে গেছে। এর প্রধান কারণ হলো অতিমাত্রায় নিকোটিন ভেপিং করা। নিজের এই বাজে অভ্যাসের কথা স্বীকার করে ভক্তদের সতর্ক করেছেন সেলেনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী সেলেনা বলেন, ‘আমি আমার কণ্ঠস্বর আর আগের মতো করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি। নিকোটিন ছেড়ে দেওয়া খুব কঠিন। আমি শুধু বলতে চাই, আপনারা যাঁরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বা ভেপিং করার কথা ভাবছেন, এটার পেছনে সময় ও স্বাস্থ্য নষ্ট করার কোনো মানে হয় না। এটা স্রেফ বোকামি।’

নিজের বদলে যাওয়া কণ্ঠস্বর নিয়ে সেলেনা আরও বলেন, ‘ভেপিং আমার কণ্ঠ বদলে দিয়েছে। তাই এখন আমার কণ্ঠ আর আপনাদের ভালো না-ও লাগতে পারে, এটাই স্বাভাবিক। আমার কোনো আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান শোনা বাদও দিতে পারেন।’

সেলেনা এটাও জানিয়েছেন, ভেপিংয়ের বদভ্যাসটি তিনি ছাড়তে পেরেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত যে ভেপিং ছাড়তে পেরেছি। আশা করি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব, যদিও কাজটা খুব কঠিন। আপনারাও যদি কোনো খারাপ অভ্যাস বা পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে চেষ্টা করলে সেখান থেকে বেরিয়ে আসাও সম্ভব।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেলেনার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়েছে। ভক্তরা তাঁর কণ্ঠের এই পরিবর্তন নিয়ে এতটা কৌতূহলী ছিলেন যে অতীতের সঙ্গে বর্তমানের কণ্ঠের তুলনা করে ইউটিউবে রীতিমতো বিভিন্ন ভিডিও কোলাজ বা সংকলন তৈরি করেছেন।

গত বছরের ডিসেম্বরেও নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন সেলেনা। সে সময় তিনি জানিয়েছিলেন, লুপাস ও বাইপোলার ডিজঅর্ডারের চিকিৎসার জন্য নেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মাঝেমধ্যে তাঁর গলা ফুলে যেত। এই অসুস্থতার কারণেও তাঁর কণ্ঠস্বরে প্রভাব পড়েছে।

অন্যদিকে ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে সেলেনা গোমেজের দাতব্য সংস্থা ‘রেয়ার ইমপ্যাক্ট ফান্ড’-এর চতুর্থ বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ১০০ মিলিয়ন ডলারের বিশাল তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁর এই সংস্থা। এবারের আয়োজনে সংগ্রহ করা হয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত