বন্যার্তদের সহায়তায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। গত মাস থেকে টানা কনসার্ট করছে দলটি। এর মাঝেই গত মঙ্গলবার শিরোনামহীন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ব্যান্ডের নতুন গান ‘নিঃশব্দপুর’। গানটি লিখেছেন ও সুর করেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান।
গানের ডিসক্রিপশনে নিঃশব্দপুরকে তুলনা করা হয়েছে বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র হিমুর ময়ূরাক্ষী নদীর সঙ্গে। জিয়াউর রহমান বলেন, ‘হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র হিমু। যার ছিল নিজস্ব একটা নদী। নাম ময়ূরাক্ষী। হিমুর মন খারাপ থাকলে কিংবা বিচলিত হলে যে নদীর পাশে গিয়ে বসে থাকত। মন ভালো করার জন্য। আমরাও এই গানটির মাধ্যমে চেয়েছি শিরোনামহীন শ্রোতাদের জন্য এমন একটা কাল্পনিক শহর গড়ে তুলতে, যেখানে তারা বিশুদ্ধ কিছু সময় কাটাতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফেরার উৎসাহ পাবে। এই গানটি তেমনই একটা শহর। যার নাম নিঃশব্দপুর।’
নিঃশব্দপুর গানের শুটিং হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক ও কোহ খাম আইল্যান্ডে। প্রকাশের পর দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানান জিয়াউর রহমান। ইতিমধ্যে প্রায় তিন লাখ ভিউ হয়েছে গানটির।

ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
৩ ঘণ্টা আগে
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
৫ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
১৬ ঘণ্টা আগে