ঢাকায় গান গাইতে আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। আসার আগে অঞ্জন দত্ত ভক্তদের কাছে চেয়েছেন গানের তালিকা।
অঞ্জন দত্ত তাঁর ফেসবুকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লিখেছেন, ‘প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার আলোকি অডিটরিয়ামে। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’
দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, ‘দেখা হবে। আমার থেকে কী কী গান শুনতে চান কমেন্টে জানাতে পারেন, দেখি কোনগুলো গাওয়া যায়।’
প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়ার পর দর্শকেরা এখন হাতে পাচ্ছে টিকিট। এ নিয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তাঁর সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ইভেন্টে আমরা দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি দর্শকেরা স্মরণীয় একটি সন্ধ্যা উপহার পাবে।’
এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।
আয়োজনটি নিয়ে আজকের পত্রিকাকে সানি জানিয়েছিলেন তাঁর উচ্ছ্বাসের কথা। তিনি বলেন, ‘আসলে বিষয়টা আমার কাছে এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমরা বড় হয়েছি অঞ্জনের শব্দের শহরে। আর তাঁর সঙ্গে একই মঞ্চে গান করব, ভাবতেই আনন্দ লাগছে।’
আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেল মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
৮ ঘণ্টা আগে
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
১৭ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
১৭ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
১৭ ঘণ্টা আগে