বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আনন্দ উৎসব’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামীকাল ৬ জুন শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুরুতেই কাওয়ালি পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তাঁর সহশিল্পীরা। এরপর থাকছে কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা।
আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণার পরিবেশনা শেষে সংগীত পরিবেশন করবেন এঞ্জেল নূর। তিনি গাইবেন ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো। এরপর শিল্পী মিঠুন চক্র গেয়ে শোনাবেন জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’।

আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে ব্যান্ড আভাসের পরিবেশনা দিয়ে। ব্যান্ডটি গেয়ে শোনাবে তাদের জনপ্রিয় বেশ কিছু গান।
উল্লেখ্য, সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে একটি মেহেদি কর্নার। আগত অতিথিরা তাঁদের হাত রাঙিয়ে নিতে পারবেন মেহেদির রঙে। পুরো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।


শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল দ্বৈরথের গল্প নতুন কিছু নয়। তবে গত বছর অপু জানান, অসুস্থ প্রতিযোগিতায় তিনি থাকতে চান না। আবারও ভক্তদের উদ্দেশে একই বার্তা দিলেন অপু।
৬ ঘণ্টা আগে
আবারও মঞ্চে ফিরছে ক্যাফে দ্য ভলতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।
৮ ঘণ্টা আগেকয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।
৯ ঘণ্টা আগে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
১১ ঘণ্টা আগে