যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের একদল তরুণ শিল্পী। ‘আর্টিস্ট এগেনেস্ট জেনোসাইড’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তাঁরা। এ প্ল্যাটফর্ম থেকে একটি ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করা হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা অংশ নেবেন ‘টু গাজা ফ্রম ঢাকা’ শীর্ষক এ আয়োজনে। ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি হওয়ার কথা রয়েছে। এ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে ফিলিস্তিনের অসহায় নাগরিকদের খাবার ও চিকিৎসা সামগ্রীর জন্য।
‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টে ১৫ টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান পরিবেশন করবেন। ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, বাংলা ফাইভ, কার্নিভাল এবং জোয়াদ রেজা চৌধুরী, মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। কয়েক দিনের মধ্যে দেশের আরও কিছু জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা যোগ দেবেন এ আয়োজনে। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আয়োজকেরা জানিয়েছেন, এ কনসার্টে গাওয়ার জন্য কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।
কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি বলেন, ‘পৃথিবীতে এত এত জেনোসাইড হচ্ছে, সেসব নিয়ে জোরালোভাবে তেমন কেউ কথা বলছে না। কিন্তু আমরা বলতে চাই। বাংলাদেশের জন্ম একটি জেনোসাইডের মধ্য দিয়েই। আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়ও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে এই একই কথা বলেছেন—গণহত্যা বন্ধ করো। আমরা তাঁদেরই উত্তরসূরি। তাঁদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট এগেনেস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এ আয়োজন। এখানে যেকোনো শিল্পী তাঁর যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’
কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থসাহায্য করতে চান, সে ব্যবস্থাও রাখা হয়েছে। সানি বলেন, ‘এ কনসার্ট থেকে অর্জিত অর্থ দিয়ে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই। যদিও তা সামান্য, কিন্তু এরপরও শিল্পীদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা পাশে থাকতে চাই। আমরা চাই ‘‘টু গাজা ফ্রম ঢাকা’’র মতো পৃথিবীর অন্যান্য শহরেরও এ ধরনের উদ্যোগ নেওয়া হোক।’

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন অভিনেতা মাজনুন মিজান। সেখানে নির্মাণের পাশাপাশি অভিনয় করছেন নাটকে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটি নাটকের অভিনয় শুরু করেছেন মাজনুন মিজান। দুটি নাটকেই তাঁর সঙ্গে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। ‘পেয়িং গেস্ট’ ও ‘গরিবের মেয়ে অস্ট্রেলিয়ায়’ নামের নাটক দুটি পরিচালনা করছেন..
৭ মিনিট আগে
সাধারণত কোনো সিনেমার রিভিউ খারাপ হলে বক্স অফিসে তার নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো। এর চিত্রনাট্য ও নির্মাণের ধরন নিয়ে সমালোচকদের তীব্র আপত্তি উপেক্ষা করে দর্শক দারুণভাবে লুফে নিয়েছেন প্রিয় শিল্পীর এই জীবনী।
১ ঘণ্টা আগে
অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, তৈরি হবে থ্রি ইডিয়টসের সিকুয়েল। গত ফেব্রুয়ারিতে নির্মাতা রাজকুমার হিরানি জানিয়েছিলেন, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এবার সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করলেন আমির খান।
১১ ঘণ্টা আগে
দেশের পর্যটনশিল্পকে আরও জনপ্রিয় করতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ শিরোনামের এক নতুন উদ্যোগ। এই প্রকল্পে ভ্রমণভিত্তিক গল্প নিয়ে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে অভিনয় করবেন নতুন শিল্পীরা। শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করবেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী ও রিচি সোলায়মান।
১ দিন আগে