শঙ্কা কাটল। সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হয়েছিল ঝুম বৃষ্টি। মাঠের দর্শকরা গ্যালারিতে আশ্রয় নেন। টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয় কনসার্ট পণ্ড হয়ে যাবে কিনা। ঘণ্টাখানেক বৃষ্টির পর ফেরে স্বস্তি, বৃষ্টি থামার পর। এরপর শুরু এ আর রাহমানের অপেক্ষা।
সন্ধ্যা ৭টায় মঞ্চে ওঠার কথা থাকলেও বৃষ্টির কারণে মঞ্চে আসতে বিলম্ব ঘটে। এ সময় আবারো মঞ্চে আসেন মমতাজ। তিনি ‘পাঙ্খা’, ‘লোকাল বাস’ গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।
অপেক্ষা চলতে থাকে এ আর রহমান কখন আসবেন। রাত তখন সাড়ে আটটা। মঞ্চ থেকে বিদায় নেন মমতাজ। খানক বাদেই স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনের পর স্টেডিয়ামে উপস্থিত সবাই একসঙ্গে জাতীয়সংগীত পরিবেশন করেন।
৮টা ৩৮ মিনিটে তৃতীয়বার মঞ্চে ওঠেন মমতাজ। সঙ্গে তাঁর দুই কন্যা। ‘জয় মুজিবুর, জয় স্বাধীনতা’ শিরোনামের গান দিয়ে শুরু করেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত `ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ এর পর্দা উঠে বিকাল ৫টায়। মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে