
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেতশুভ্র বসনধারী শিল্পী গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক-শ্রোতার অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/ যেখানে সাঁইর বারাম খানা’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে ভক্ত অনুরাগী আর দর্শকেরা মানিকগঞ্জের ঘিওরে জড়ো হলো এক মিলনমেলায়। আজ বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী-পুরুষ।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে ছয় দিনব্যাপী খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) বার্ষিক ওরস মোবারক ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত আজ সন্ধ্যায় ‘লালন সন্ধ্যা’য় গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় লালনশিল্পী সাগর বাউল, রাকিব হোসেনসহ একঝাঁক তরুণ লালনসংগীতশিল্পী। তাঁরা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। মো. মাসুদুর রহমান টিটো ও রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ওরস ও মেলা উদ্যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস চিশতি আল নিজামী, সাধারণ সম্পাদক মো. মোখতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, আয়োজক কমিটির সহকারী খাদেম মো. কলিম উদ্দিন ভান্ডারি প্রমুখ।
উদ্যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস বলেন, ‘লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং লালনের গানে গানে সম্প্রীতির আহ্বান জানানোর উদ্দেশ্যেই ছয় দিনের মেলায় দুই দিন লালনগীতির আয়োজন করা হয়েছে। মেলায় আরও থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আলোচনা, বাউল গান ও বিচার গান।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে