‘একটুখানি সময় ইচ্ছে হলেই দিও, দেখব আকাশ বসে, পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিও, একটু সময় দিও’—ঈদ উপলক্ষে এমন প্রেমময় কথার গান নিয়ে হাজির হলেন ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।
গানটির গল্প ধরে একটি ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হয়েছেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানটি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।
গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার সর্বশেষ মৌলিক গান ‘‘কি সুন্দর করে বললে’’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে। তবে এবারের গানে সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে।’
ইমরান বলেন, ‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথাপ্রধান গান লেখেন তিনি। আগেও বেশ কয়েটি গান করেছি উনার কথায়। এবার যুক্ত হলো টিনা। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’
শুনুন ইমরান-টিনার গান ‘ইচ্ছে হলেই দিও’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে