ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবের ২২তম আসরে ক্লাস নেওয়ার পাশাপাশি গানও গাইবেন তিনি।
উৎসবে তাঁকে দুটো ভূমিকায় পাওয়া যাবে। প্রথমত, তিনি একটি মাস্টারক্লাস নেবেন। যেটার সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
এরপর থাকছে কাঙ্ক্ষিত সংগীত পর্ব। শোনাবেন তাঁর বিখ্যাত সব গান। ২৭ জানুয়ারি বিকেল ৫টায় শুরু হবে অঞ্জন দত্তের পর্বটি। পর্বটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে।
এর আগে আরও একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে ঢাকা উৎসব কর্তৃপক্ষ। তারা জানায়, এবারের আসরে মাস্টারক্লাস নিতে আসবেন বিখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি। যিনি ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘মুহাম্মদ’, ‘দ্য ফাদার’, ‘কালার অব প্যারাডাইজ’র মতো চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। এ ছাড়া চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ানও মাস্টারক্লাসে অংশ নেবেন।
উল্লেখ্য, চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন এই ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১৯৯২ সাল থেকে এটি অনুষ্ঠিত হচ্ছে নিয়মিতভাবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগান সামনে রেখে উৎসবটির আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে ৭৫টি দেশের প্রায় ২৫০টি সিনেমা অংশ নেবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৭ মিনিট আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২৫ মিনিট আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
১ ঘণ্টা আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
২ ঘণ্টা আগে