টানা ১৩ বছর পর জুলফিকার রাসেলের গীতিকবিতা কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। যে জুটির মাধ্যমে সংগীতাঙ্গন পেয়েছে অসংখ্য জনপ্রিয় ও সমৃদ্ধ গান। বাপ্পা-জুলফি জুটির একক অনেক গানের পাশাপাশি উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘একই শহরে’, ‘ইচ্ছে করেই এক সাথে’, ‘আবার পথে দেখা’, ‘স্বপ্নরানী’, ‘পরস্পর’ প্রভৃতি।
‘বন্ধু চেনা দায়’ শিরোনামে জুলফিকার রাসেলের কথায় এটির কণ্ঠ, সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটির রেকর্ডিং শেষ, এখন চলছে ভিডিও তৈরির শুটিং। মুক্তির পরিকল্পনা আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উৎসবে।
গানটির ভিডিও নির্মাণ করছেন অনিন্দ কবীর অভিক। বাপ্পা মজুমদারের সাম্প্রতিক গানচিত্রে খুব বেশি মডেল বা কোরিওগ্রাফির বালাই থাকে না। তবে এই গানটির শুটিং আয়োজন বেশ বিস্তৃত। শনিবার (৮ এপ্রিল) শুটিং ফ্লোর থেকেই কথা বললেন এ প্রসঙ্গে।
বাপ্পা মজুমদার বলেন, ‘এবারের কাজটি একটু বিস্তৃত পরিসরে শুট হচ্ছে। যেখানে আমার পাশাপাশি কোরিওগ্রাফির একটা বড় অংশ রয়েছে। কাজ চলছে, শেষ হলে আরও বিস্তারিত বলা যাবে।’
২০১০ সালে ‘পরস্পর’ অ্যালবামটির পর দুজনকে আর একসঙ্গে পাওয়া যায়নি। সেই দীর্ঘ দূরত্ব ঘোচে চলতি বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ‘কিছু নেই যার’ গানটির মাধ্যমে। না, গানটি জুলফিকার রাসেলের কথায় সুর-সংগীত বাপ্পা করলেও কণ্ঠে তুলেছেন টিনা রাসেল। সেই বিবেচনায় মুক্তিপ্রতীক্ষিত ‘বন্ধু চেনা দায়’ গানটিই হচ্ছে ১৩ বছর পর বাপ্পা-জুলফি জুটির প্রথম পূর্ণাঙ্গ গান।
আবার একসঙ্গে ফেরা প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘প্রথমত গানটি অসম্ভব সুন্দর হয়েছে। অনেক দিন পর সুরের উপর গানটি লিখেছি। তার চেয়ে বড় কথা ১৩ বছর পর বাপ্পা দা আমার কথায় গাইলেন। মাঝের সময়ে আমরা দুজনই অসংখ্য গান করেছি। তবু এই গানটি আমার জন্য বেশ অর্থবহ।’
সংগীতাঙ্গনের দীর্ঘ অসারতা কাটাতে শূন্য দশকের শ্রোতাদের কাছেও এই জুটির ফেরাটা বেশ অর্থবহ।
বাপ্পা মজুমদার বললেন, ‘১৩ বছর পর আবার আমি আর জুলফি একসঙ্গে গান করলাম। এখন দেখার পালা শ্রোতারা কতটা পছন্দ করে। তবে এই কাজটি আমার কাছে দুটি কারণে বেশ অর্থবহ। প্রথমটি তো বললাম জুলফির কথায় আবারও গাইলাম। আরেকটি বিষয় হলো, চলতি বছরের শুরুটা হয় এই গানটি কম্পোজিশনের মাধ্যমে। যত দূর মনে পড়ে ২ জানুয়ারি গানটি সুর করি। ফলে বছরের প্রথম সুর হিসেবে এটির প্রতি আমার বাড়তি আদর রয়েছে।’
বাপ্পা মজুমদার জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এই এপ্রিলেই গানচিত্রটি প্রকাশ করছেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রকাশ হবে বেশ ক’টি আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
৪ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
১৬ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
১৬ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
১৭ ঘণ্টা আগে