আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন গান সুর করেছেন বাংলাদেশের আলাউদ্দিন মাহমুদ সমীর। সুমন কল্যাণের সংগীত আয়োজনে গানটি গাইলেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘তুমি দুঃখ দিয়ো এ মনে’ শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ মুরাদ।
এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় শুভমিতা বলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরও একটি বাংলা গান গাইলাম। গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে জড়িয়ে থাকা সব কলাকুশলী ও বাদ্যযন্ত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। খুব আনন্দ করে গানটি গেয়েছি। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। এই কামনা করছি।’
সুরকার আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘সুমন কল্যাণের অনুরোধেই গানটির সুর করা। পুরো আয়োজন আসলে সুমনের। তিনিই পুরো সংগীতায়োজন করে শুভমিতার সঙ্গে যোগাযোগ করে পুরো গানটি করেছেন। সবার মিলিত প্রচেষ্টাতেই গানটি তৈরি সম্ভব হয়েছে।’
সংগীতায়োজক সুমন কল্যাণ বলেন, ‘গানটির সুর ও সংগীত করেছি বাংলাদেশেই। শিল্পী শুভমিতা কলকাতার স্টুডিও থেকে কণ্ঠ দিয়েছেন। আজ (গতকাল) গানের অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রগুলো বাজানো শেষ হলে মাস্টারিং শুরু করব। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি শ্রোতাদের একটি সুন্দর বাংলা গান উপহার দিতে। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
আসছে দুর্গাপূজা উপলক্ষে গানটি কাঙাল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৮ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২১ ঘণ্টা আগে