ঢাকা: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বিখ্যাত অ্যালবাম ‘আপ কা সুরুর’–এর কথা মনে আছে? ২০০৬ সালে বাজারে এসেছিল অ্যালবামটি। বলতে গেলে, হিন্দি গানের ইতিহাস বদলে দেয় ‘আপ কা সুরুর’। প্রায় সাড়ে পাঁচ কোটি কপি বিক্রি হয়েছিল ওই অ্যালবাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম এটি।
‘আশিক বানায়া আপনে’, ‘দিল নাশি’, ‘আপ কি কাসিস’- হিমেশ রেশমিয়ার হিট গানের সংখ্যা কম নয়। এই জনপ্রিয় শিল্পী তাঁর তৃতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন। নাম দিয়েছেন ‘সুরুর ২০২১’। গত রোববার নতুন অ্যালবামের পোস্টার ও টিজার প্রকাশ করেছেন হিমেশ।
পোস্টারে হিমেশের ছবি নেই। আছে তাঁর আইকনিক ক্যাপ। তাতে বড় হরফে লেখা, ‘এইচ আর’ অর্থাৎ হিমেশ রেশমিয়া।
কথা দিচ্ছি এ অ্যালবাম সবাইকে মেলোডি যুগে ফিরিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গানগুলো কম্পোজ করেছি। আমি সন্তুষ্ট গানগুলো নিয়ে। তাই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সব গান আমার সংগীতায়োজনে। নিজেও গেয়েছি। অন্য শিল্পীরাও গেয়েছেন।
হিমেশ রেশমিয়া, সংগীতশিল্পী
‘আপ কা সুরুর’–এর মতো নতুন অ্যালবামটিও সবাই পছন্দ করবেন, প্রত্যাশা হিমেশ রেশমিয়ার। মিউজিক লেবেল হিমেশ রেশমিয়া মেলোডিসের ব্যানারে নির্মিত ‘সুরুর ২০২১’ অ্যালবামের মাধ্যমে কয়েকজন নতুন শিল্পীকে সুযোগ দিয়েছেন তিনি।
১৯৯৮ সালে সালমান খানের ‘পেয়ার কেয়া তো ডারনা কেয়া’ সিনেমায় দুটি গানের সংগীতায়োজন করে বলিউডে ক্যারিয়ার শুরু করেন হিমেশ রেশমিয়া। পরবর্তী সময়ে ‘ইয়ে হে জাওয়াল’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’, ‘তেরে নাম’ সিনেমায় সংগীত পরিচালনা করেও সাফল্য পেয়েছেন। ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার গান তাঁকে তুমুল জনপ্রিয় শিল্পীর কাতারে দাঁড় করিয়ে দেয়। এই জনপ্রিয় শিল্পী এখন ‘ইন্ডিয়ান আইডল ১২’ রিয়ালিটি শো–এর বিচারক।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে