আজ সোমবার সকাল থেকে গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় হইচই। শুধু অনুপম-প্রস্মিতাকে নিয়ে আলোচনা নয়, বারবার ফিরে এসেছে আরও একজনের নাম। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। সাত বছর সংসার শেষে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। গত বছরের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এরপর থেকে নিন্দা থেকে সমবেদনা, নানা রকম আলোচনার কেন্দ্রে শুধুই ছিলেন পিয়া।
অনুপম বিয়ে নিয়ে কথা বলছেন পিয়া। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অনুপমদের জন্য শুভকামনাই রয়েছে তাঁর মনে। অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে, এমনই আশা পিয়ার।
কিন্তু অনুপমের নতুন সম্পর্কের কথা কি আগে জানতেন প্রাক্তন স্ত্রী? নাকি তিনিও অন্য সবার মতো সোমবারই গায়কের বিয়ের খবর পেয়েছেন? এমন প্রশ্নে পিয়া জানালেন, সবটাই আগে থেকে জানা ছিল তাঁর। আনন্দবাজার অনলাইনকে পিয়া বলেন, ‘যখন থেকে বিয়ের কথা জেনেছি, তখন নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’
অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গেও আলাপ আছে পিয়ার। আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘আগে থেকেই জানি তাঁদের কথা। আমরা সকলেই তো সকলের চেনা।’
কদিন আগেই পিয়া চক্রবর্তীর সঙ্গে যখন পরমব্রতর বিয়ে হয়, তখন কটাক্ষের রেশ উঠে। পরমকে তখন দেওয়া হয়েছিল ‘বউ চোর’ তকমা। এবার অনুপমের বিয়ের খবর নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরমব্রত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে পরম বলেন, ‘দু’জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’
উল্লেখ্য, একসময় অনুপমের সঙ্গে শুধুই পেশাদার সম্পর্ক ছিল প্রস্মিতার। কাজ করতে করতে সেই সম্পর্ক গড়িয়েছে ভালোবাসায়। এক বছর সম্পর্কের পর এখন দুজনের সংসার শুরু করার পালা।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১০ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১০ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১০ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে