ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
৯ ঘণ্টা আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
১১ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
১৩ ঘণ্টা আগে