ঢাকা: ডব্লিউডব্লিউইর চেনামুখ জন সিনা। বিশ্বব্যাপী অগণিত ভক্ত রয়েছে এই সুপারস্টার কুস্তিগিরের। শুধু মার্কিন কুস্তিগিরই নন, জন সিনা একজন অভিনেতা, র্যাপ গায়ক, সফল টিভি ভাষ্যকারও। ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর নবম কিস্তিতে অভিনয় করেছেন এই রেসলার। ছবিটি এরইমধ্যে বক্সঅফিসে আলোড়ন তুলেছে।
একটা সময় গৃহহীন ছিলেন জন সিনা। খ্যাতি পাওয়ার আগে দীর্ঘদিন গাড়িতে ঘুমাতে হয়েছে তাঁকে। গাড়িতেই রাখতেন তাঁর পোশাক। পাবলিক টয়লেট ব্যবহার করে পরিষ্কার হতেন এমন খবরই জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য সানকে। সেটা ১৯৯১ সালের ঘটনা। ওই সময় সিনা একটা জিমেও কাজ করতেন। কিন্তু সেখান থেকে যে আয় হতো, বাড়ি ভাড়া নেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না।
বহু প্রতিভার অধিকারী জন সিনা ‘সিনাটিয়ন লিডার’, ‘দ্য চেন গ্যাং সোলজার’ কিংবা ‘দ্য চ্যাম্প’ নামেও পরিচিত। জন সিনার জন্ম যুক্তরাষ্ট্রের ওয়েস্ট নিউবেরিতে। পুরো নাম জন ফেলিক্স অ্যান্টনি সিনা জুনিয়র। ১৯৯৮ সালে স্প্রিংফিল্ড কলেজ থেকে ফিজিওলজি নিয়ে স্নাতক হন তিনি। পরবর্তীকালে পেশাদার বডি বিল্ডিংয়ে যোগ দেন।
১৯৯৯ সালে পেশাদার রেসলিং শুরু করেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০০০ সালে যোগ দেন ডব্লিউডব্লিউইতে। পাঁচবার মার্কিন চ্যাম্পিয়ন, চারবার বিশ্ব ট্যাগ চ্যাম্পিয়ন ও ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সিনা।
রেসলিংয়ের পাশাপাশি অভিনেতা হিসেবেও সিনার সুনাম চারিদিকে। বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন। যেমন ‘দ্য মেরিন’, ‘ট্রেনরেক’, ‘ফার্দানান্দ’, ‘বাম্বলবি’ ইত্যাদি। একই সঙ্গে র্যাপ গায়কও তিনি। ২০০৫ সালে গানের অ্যালবাম প্রকাশ করেন সিনা, যা প্ল্যাটিনাম হিট হয়।
কিন্তু ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বাবার সাহায্য পাননি সিনা। বাবা কখনই চাইতেন না ছেলে একজন রেসলার হোক। তিনি বলেছিলেন, ওই পেশায় তুমি দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। সিনা বলেন, ‘বাবার এ কথাগুলো আমাকে এতই পীড়া দিত যে, আমি নীরবে কাঁদতাম বাবা আমার পাশে নেই ভেবে।’

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১২ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১২ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১২ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে