গত ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা ‘ওপেনহাইমার’। পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এবার সিনেমাটির একটি দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমাটির একটি ‘যৌন দৃশ্যে’ ভগবদ্গীতা পাঠ ঘিরেই বিতর্কের শুরু। এমনকি সিনেমাটি বয়কটেরও ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন হলিউডের জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলান। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি।
সিনেমাটির বিতর্কিত সেই দৃশ্যে ওপেনহাইমার চরিত্রে অভিনয় করা মারফিকে আলমারি থেকে ভগবদ্গীতা বের করতে দেখা যায়। তার ঠিক আগেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন ওপেনহাইমার ও জিন চরিত্রে অভিনয় করা ফ্লোরেন্স পিউ। ভগবদ্গীতা থেকে জিনকে বিশেষ কয়েকটি লাইন পড়ে শোনান ওপেনহাইমার। তার পরেই ফের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাদের দুজনকে। আর সেটি ঘিরেই বিতর্ক দানা বাঁধে। গীতার অবমাননার জবাব বয়কটের মাধ্যমে দেওয়া হবে বলেও জানায় নেটিজেনদের একাংশ।
ওপেনহাইমারের জীবনী থেকে জানা যায়, তিনি বার্কলিতে সংস্কৃত ভাষা শিখেছিলেন। পড়াশোনা করেছিলেন ভগবদ্গীতা নিয়েও। গীতা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ‘ম্যানহাটন প্রজেক্ট’-এর নেপথ্যে ছিলেন ‘পারমাণবিক বোমার জনক’ নামে পরিচিত ওপেনহাইমার। তাঁর অন্যতম জনপ্রিয় উক্তি ছিল, ‘আমিই মৃত্যু, পৃথিবীর ধ্বংসের কারণ।’ জানা যায় গীতার একাদশ অধ্যায়ের ৩২তম শ্লোকের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কথা বলেছিলেন তিনি।
নোলানের ‘ওপেনহাইমার’ সিনেমায় প্রয়াত পদার্থবিদের চরিত্রে অভিনয় করার আগে প্রস্তুতি হিসাবে ভগবদ্গীতা পড়েছিলেন কিলিয়ান মারফি নিজেও। গীতা পড়তে গিয়ে ওই শ্লোকও পড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিলিয়ান জানিয়েছেন, ‘গীতার ওই শ্লোক ওপেনহাইমারকে শুধু সান্ত্বনা দেয়নি, তাঁকে শান্তিও দিয়েছিল।’ গীতা পড়ে তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছিলেন মারফি।
সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে