মার্ভেলের সবশেষ মুক্তি পাওয়া ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটির সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হলো। বেনেডিক্ট কাম্বারব্যাচ ও এলিজাবেথ ওলসেন অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ এ বছরের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা হিসেবে এর প্রতিদ্বন্দ্বী ডিসি’র ‘দ্য ব্যাটম্যান’কে ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ ছবিটি মুক্তির প্রথম মাসেই ৮৭৩ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। যা ব্যবসার দিক থেকে ২০২২ সালে এ পর্যন্ত মুক্তি পাওয়া ছবির মধ্যে সর্বোচ্চ। আর ডিসি’র ‘দ্য ব্যাটম্যান’ ছবিটি মুক্তি পায় গত মার্চ মাসে। বিশ্বজুড়ে ৭৭০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে এই ছবি। এবার এই ছবির জনপ্রিয়তাকে ফিকে করে প্রথম স্থান দখল করল এবার ‘ডক্টর স্ট্রেঞ্জ’ এর সিক্যুয়াল।
কেবল আমেরিকায় ৩৫০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। চলচ্চিত্র বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে ৯৫০ মিলিয়ন ডলার আয় করে ফেলবে ছবিটি। এখন ব্যবসার দিক থেকে বিলিয়নের কোটা স্পর্শ করতে পারবে কিনা সেটাই দেখার।
করোনা মহামারির জেরে বড়পর্দায় ছবি মুক্তি পায়নি বহুদিন। ওটিটির এই যুগে দর্শক এখন বাড়িতে বসে মুঠোফোনের পর্দায় ছবি দেখতে অভ্যস্ত। এই পরিস্থিতিতে দর্শককে হলমুখী করা বেশ মুশকিল বলা যায়। তবে মার্ভেল ভক্তরা যে ঠিকই হাজির হয়েছেন হলে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই বক্স অফিসে সাত হাজার কোটি টাকার বেশি ব্যবসা করতে পেরেছে এই ছবি।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১৪ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১৪ ঘণ্টা আগে