মুক্তির মাস পেরিয়ে গেলেও বক্স অফিসে এখনো চলছে ‘বার্বি’ উন্মাদনা। রীতিমতো একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। এবার নতুন খবর, হ্যারি পটারকে টপকে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সর্বোচ্চ আয়ের রেকর্ডের পথে ‘বার্বি’।
গত শনি ও রোববার ‘বার্বি’ আয় করেছে ১৮.২ মিলিয়ন ডলার। এ নিয়ে বার্বির মোট আয় বর্তমানে ১.৩৪০ বিলিয়ন ডলার। আর হ্যারি পটার সিরিজের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট টু’ আয় করেছিল ১.৩৪১ বিলিয়ন ডলার। অর্থাৎ হ্যারি পটারের রেকর্ড ছুঁতে আর মাত্র ১ মিলিয়ন ডলার আয় করতে হবে ‘বার্বি’-কে। তবে হলিউড বাণিজ্য বিশ্লেষকদের মতে ইতিমধ্যে সিনেমাটি হ্যারি পটারকে ছাড়িয়ে গেছে।
শুধু এই রেকর্ড নয়, সিনেমাটি এ বছর যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকার শীর্ষে অবস্থান করছে। এর আগে এ বছর যুক্তরাষ্ট্রের বক্স অফিসের নিয়ন্ত্রণ ছিল, ‘দ্য সুপার মারিও ব্রস’ এর। এটির রেকর্ড ভেঙে ২০২৩ সালের এখনো পর্যন্ত সব থেকে বেশি আয় করা সিনেমার তকমা পেয়েছে ‘বার্বি’।
আর এখন যুক্তরাষ্ট্রের পর বিশ্বজুড়ে ‘দ্য সুপার মারিও ব্রস’ এর আয়ের রেকর্ডও ভাঙতে যাচ্ছে ‘বার্বি’, দুটি সিনেমার আয়ের ফারাক আর নামমাত্র।
সুপার মারিও সিনেমাটি যুক্তরাষ্ট্রে ৫৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল। কিন্তু গত বুধবার মোট ৫৯৪ মিলিয়ন ডলার আয়ে বার্বি সেটা ছাপিয়ে যায়। আর বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় ১.৩৪ মিলিয়ন ডলার, অন্যদিকে সুপার মারিও বিশ্বজুড়ে আয় করেছিল ১.৩৫৮ মিলিয়ন ডলার। ফলে স্পষ্টত খুব শিগগিরই এই রেকর্ডও ভাঙতে যাচ্ছে ‘বার্বি’।
‘বার্বি’ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা গেছে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা গেছে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১১ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১১ ঘণ্টা আগে