ঢাকা: পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন ১২ বছর হয়ে গেল। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ, গানের ভুবনে তিনি অনন্য। তবে তিনি ফের আলোচনায় তার এক কালো অধ্যায় নিয়ে। ‘লিভিং নেভারল্যান্ড’ নামক তথ্যচিত্রে ওয়েড রবসনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা আলোচনায় এসেছে।
এবার লস এঞ্জেলস আদালত জানিয়ে দিয়েছে মাইকেল জ্যাকসন স্টেটের বিরুদ্ধে ওয়েডের এই মামলা নিতে আর রাজি নয় তারা। সুপিরিয়র কোর্টের বিচারক মার্ক এ ইয়াং তার রায়তে লিখেন, ‘বাদী জ্যাকসনের উপর এখন অব্দি তিনদফা অভিযোগ এনেছেন। কিন্তু এখন অব্দি অভিযোগের পক্ষে তেমন কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। বিবাদী এবং বাদীর মধ্যে বিদ্যমান কোনো বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এই মামলার কোনো প্রকার প্রমাণই আনতে পারেননি ওয়েড। তাই আদালত জ্যাকসনের বিরুদ্ধে করা এই অভিযোগটি প্রত্যাখান করছেন।’
মামলার রায়ের পর এক বিবৃতিতে জ্যাকসনের এস্টেটের প্রতিনিধিত্বকারী জোনাথন স্টিনসাপির জানান, ‘এখন পর্যন্ত এই মামলাটির বিচারকার্য ৩ দফায় দুইজন পৃথক বিচারক দ্বারা সম্পন্ন হয়েছে। ওয়েড রবসন গত ৮ বছর ধরে এই মামালাটি নিয়ে আমাদের সময় নষ্ট করেছেন। অবশেষে তার শেষ মামলাটিও আদালত কর্তৃক খারিজ হয়ে গেল।’
এদিকে বাদি ওয়েডের পক্ষ থেকে জানানো হয়, আবারো মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল করবেন তিনি ও তার আইন পরামর্শক।
প্রসঙ্গত, ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন দাবি করেন ১৯৯০ সালে তার বয়স যখন ৭ তখন থেকেই মাইকেল জ্যাকসন তাকে অনেকবার যৌন হয়রানি করেছিলেন। এরপর গণমাধ্যমের কাছে বেশ কয়েকবার জ্যাকসনকে একজন পিডোফাইল বা শিশুদের যৌন নিপীড়নকারী বলেও অভিহিত করেছেন তিনি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৩ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
৪ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৬ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৬ ঘণ্টা আগে