যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে গত সপ্তাহে মুক্তি পেয়েছে হলিউড সিনেমা ‘ব্লু বিটল’। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আগামীকাল শুক্রবার থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে সিনেমাটি। গত ১৮ আগস্ট ডিসি এক্সটেনডেড ইউনিভার্সের চতুর্দশ এই সিনেমা মুক্তি পায়।
অ্যাঞ্জেল ম্যানুয়েল সটোর পরিচালিত কল্পকাহিনীধর্মী এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জোলো মারিজুয়েনা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–আদ্রিয়ানা বারাজ্জা, ডামিয়ান আলকাজার, রাউল ম্যাক্স ট্রুজিলো, সুসান সারানডন, জর্জ লোপেজ, ব্রুনা মার্কুয়েজিনসহ অনেকে।
২০১৮ সালের নভেম্বরে সিনেমাটির পরিকল্পনা করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি পরিচালনার দায়িত্ব নেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সটো। কেন্দ্রীয় চরিত্রে মারিডুয়েনাকে নির্বাচন করা হয় সে বছরের আগস্টে। সিনেমাটি প্রথমে মুক্তির পরিকল্পনা ছিল ২০২২ সালের ডিসেম্বরে। পরবর্তীতে তারিখ পিছিয়ে যায়।
সিনেমার গল্পে জেইমি রেইস কলেজ থেকে স্নাতক পাসের পরে তার নিজের শহর পালমেরা সিটিতে ফিরে যায়। সেখানে ভিনগ্রহের একটি বায়োটেকনোলজির মাধ্যমে অন্যরকম এক শক্তি পায় জেইমি। আকাশে ডানা মেলে ওড়া, অত্যাধুনিক অস্ত্র এবং রক্ষাকবচের মত সব সুপার পাওয়ার রয়েছে তার। আধুনিক এই বায়োটেকনোলজি নিজে থেকেই তার মালিক খুঁজে নেয়। ব্লু বিটলকে চ্যালেঞ্জ দিতে ভিলেন চরিত্রে দেখা যায় রাউল ট্রুজিলোকে।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৬ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৭ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
৭ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
৭ ঘণ্টা আগে