বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ নিয়ে ফিরছেন আধুনিক চলচ্চিত্রের জাদুকর ক্রিস্টোফার নোলান। সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার পর আজ ১৯ ডিসেম্বর সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। জনপ্রিয় অভিনেতা কিলিয়ান মারফি অভিনীত পারমাণবিক বোমা তৈরির ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটির জন্য দর্শকদের অপেক্ষার অবসান হলো।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
ট্রেলারটিতে ওপেনহাইমারের বয়ানে কিলিয়ান মার্ফিকে বলতে শোনা যায়, ‘আমরা এক ভবিষ্যৎ কল্পনা করি এবং সেই কল্পনা আমাদের ত্রস্ত করে। এই কল্পনাগুলোকে না বোঝা পর্যন্ত মানুষ ভয়ই পাবে, আবার সেগুলোকে কাজে না লাগানো পর্যন্ত বোঝাও যাবে না।’
তিনি আরও বলেন, ‘তত্ত্ব অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি জানি না, এমন এক হাতিয়ার নিয়ে আমাদের ওপর আস্থা রাখা যায় কি না। তবে আমাদের কোনো বিকল্পও নেই।’
মারফি ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডি, জোশ হার্টনেট, ডেন ডিহান, জ্যাক কায়েড, ম্যাথিউ মোডিন, ডিলান আর্নল্ড, ডেভিড ক্রুমহোল্টজ, অ্যালডেন ইহরেনরিচ, ডেভিড ডাস্টমালচিয়ান, অলি হায়াভি, জেসন ক্লার্ক, জেমস ডি'আর্সি, মাইকেল অ্যাঙ্গারানো, গাই বার্নেট, ড্যানি ডেফারারি, ম্যাথিয়াস শোয়েইফার, গ্যারি ওল্ডম্যান, হ্যারিসন গিলবার্টসন, এমা ডুমন্ট, ডেভন বোস্টিক, অলিভিয়া থার্লবি, ট্রন্ড ফাউসা, ক্রিস্টোফার ডেনহাম এবং জোশ জুকারম্যান।
২০২৩ সালের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
১ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
২ ঘণ্টা আগে
নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
৩ ঘণ্টা আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৫ ঘণ্টা আগে