২০২১ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘ডিউন’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। স্বাভাবিকভাবেই সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কৌতূহল ছিল দর্শকের মধ্যে। সিনেমাটির দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে গত ১ মার্চ, আর মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনকে টপকে গেছে ‘ডিউন পার্ট ২’। ডেনিস ভিলেনিউভ পরিচালিত সিনেমাটি এর মধ্যেই সংগ্রহ করেছে ৮ কোটি ২৫ লাখ ডলার। আর ওপেনহাইমার সংগ্রহ করেছিল ৮ কোটি ২৪ লাখ ডলার। বিশ্বব্যাপী ‘ডিউন পার্ট ২’র মোট সংগ্রহ ১৭ কোটি ৮৫ লাখ ডলার।
ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের যুক্তরাষ্ট্রের পরিবেশক জেফ গোল্ডস্টেইন বলেন, ‘বক্স অফিসের জন্য এমন কিছুই প্রয়োজন ছিল। তবে এটি যা করেছে তা আমাদের অনুমানের চেয়ে অনেক বেশি। আমরা বিশ্বব্যাপী ১৭৮.৫ মিলিয়ন ডলার আয় করেছি, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হারবার্টের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এই সিনেমায়ও টিমোথি শ্যালামে, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসনেরা রয়েছেন আগের সিনেমার চরিত্রগুলোতেই।
নতুন করে এন্ট্রি নিয়েছেন অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স, ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং। প্রথমে শুধু একটি সিনেমার জন্য চুক্তি হলেও প্রথম কিস্তির সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ও ওয়ার্নার ব্রোস পিকচার্স ২০২১ সালের অক্টোবরে দ্বিতীয় কিস্তির কাজ শুরু করে।
তবে ‘ওপেনহাইমার’কে টপকাতে পারলেও গত বছরের সুপারহিট সিনেমা ‘বার্বি’কে ছাপিয়ে যেতে পারবে কি সিনেমাটি, তা নিয়ে চলছে আলোচনা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩১ মিনিট আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
২ ঘণ্টা আগে