হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে