নিউ ইয়র্কে নিজেদের নতুন ছবি ‘ডোন্ট লুক আপ’ এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ এর মতো বিশ্ববিখ্যাত সব হলিউড তারকা। তবে স্পটলাইট কেড়ে নিয়েছিলেন ছবির নায়িকা জেনিফার লরেন্স। বর্তমানে অন্তঃসত্ত্বা এই অস্কারজয়ী অভিনেত্রী। সেই অবস্থাতেই রেড কার্পেটে হেটেছেন জেনিফার। যা দেখে মুগ্ধ বিশ্ব। মুগ্ধ হয়েছেন বলিউড তারকা কারিনা কাপুরও। তাই তো অন্তঃসত্ত্বা জেনিফারের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখলেন কতটা ‘গর্জিয়াস’ লাগছে গর্ভবতী ‘ডোন্ট লুক আপ’ এর নায়িকাকে।
ছবির প্রিমিয়ারে একটি সোনালী রঙের দারুণ স্টাইলিশ গাউন পরে হাজির হয়েছিলেন জেনিফার। রেড কার্পেটে লিওনার্দো, মেরিল স্ট্রিপ, জোনাহ হিলদের মতো হলিউড তারকাদের সঙ্গে রেড কার্পেটে পোজ দিয়েছেন ‘হাঙ্গার গেম’ ছবি খ্যাত এই সুন্দরী। চিরাচরিত নিজের সোজাসাপ্টা স্বভাবের মতো নিজের ‘বেবি বাম্প’ কখনও আড়াল করে রাখেননি জেনিফার।
এই প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন জেনিফার। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের রোজ হাউসে ‘ডোন্ট লুক আপ’ এর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল ছবির নির্মাতা প্রতিষ্ঠান। তবে অতিথি ছিল যাকে বলে একেবারে হাতে গোনা। সেখানে নিজের ‘বেবি বাম্প’ নিয়ে সটান হাজির হয়েছিলেন জেনিফার।
চলতি মাসের ১০ তারিখে বাছাই করা কয়েকটি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি এবং আগামী ২৪শে ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘ডোন্ট লুক আপ’ এর।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২০ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২০ ঘণ্টা আগে