গত এক দশকের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের তালিকায় সবার ওপরে থাকবে একটিই নাম—‘গেম অব থ্রোনস’। সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত উন্মাদনা কাছাকাছি সময়ে আর দেখা যায়নি। শেষ হয়ে যাওয়ার পরও সিরিজটি নিয়ে চর্চা থামেনি। তার পেছনে বড় কারণ, আগামী আগস্টেই আসছে ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’।
সিরিজটি নিয়ে এবার আরও বড় ঘোষণা এল। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘গেম অব থ্রোনস’-এর সিক্যুয়াল নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছেন নির্মাতারা। প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর পর দেখা যাবে সেই সিক্যুয়াল। আর তাতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকবেন জন স্নো। আগের মতোই এ চরিত্রে অভিনয় করবেন কিট হ্যারিংটন।
জন স্নো ‘গেম অব থ্রোনস’-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। এ চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পেয়েছেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। সিরিজটি শেষ হওয়ার পর মারভেল ইউনিভার্সের ‘এটারনালস’ সিনেমায় অভিনয় করেছিলেন কিট। তবে জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন যে আবার ফিরছেন, এ ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
জর্জ আর আর মার্টিনের লেখা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ ফিকশনকে কেন্দ্র করে নির্মিত ‘গেম অব থ্রোনস’ প্রথম প্রচারিত হয় হয় ২০১১ সালের ১৭ এপ্রিল। দীর্ঘ আট বছর চলার পর ২০১৯ সালে প্রচারিত হয় এর শেষ সিজন।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১৭ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১৮ ঘণ্টা আগে