ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৪০ মিনিট আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
১ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
১ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
১ ঘণ্টা আগে