ঢাকা: সংগীত তারকা লেডি গাগার বয়স তখন মাত্র ১৯। পৃথিবীর কঠিন বাস্তবতা তখনো ছোঁয়নি তাঁকে। গান নিয়েই স্বপ্ন। গানকে ঘিরেই সমস্ত প্রচেষ্টা। ওই বয়সেই এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে, যেটা সারা জীবন লেডি গাগাকে তাড়িয়ে বেড়িয়েছে।
তখন নিজের কিছু গান রেকর্ড করছিলেন গাগা। একজন পরিচিত প্রযোজক ছিলেন। তাঁর স্টুডিওতে কাজের জন্য মাঝেমধ্যেই যেতে হতো গাগাকে। একদিনের ঘটনা। স্টুডিওতে গাগা। প্রযোজকও আছেন। কাজের ফাঁকে হঠাৎ তিনি গাগাকে এমন এক কথা বলে বসলেন, যেটা শুনে প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি শিল্পী। তাঁকে কাপড় খুলে নগ্ন হতে বলেন প্রযোজক!

সামলে উঠতে কয়েক মুহূর্ত লাগল লেডি গাগার। তারপর তিনি ‘না’ বলে স্টুডিও থেকে বেরিয়ে যেতে চাইলেন। প্রযোজক হুমকি দিলেন গাগার সব গানের রেকর্ড নষ্ট করে ফেলার।
ঘটনা এখানেই শেষ নয়। ওই স্টুডিওতে নির্মমভাবে তাঁকে ধর্ষণ করেন প্রযোজক। ১৯ বছরের একটা মেয়ে। গান গাইতে এসে এমন পরিস্থিতির মুখে পড়বেন, কল্পনায়ও আসেনি কখনো। কয়েক মাস ঘর থেকে বের হতে পারেননি গাগা। সন্তানসম্ভবা হয়ে পড়েন। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

ওই সময়ের স্মৃতি সম্প্রতি সামনে এনেছেন সংগীত তারকা লেডি গাগা। প্রিন্স হ্যারি ও অপরাহ উইনফ্রের প্রযোজনা ও উপস্থাপনায় ‘দ্য মি ইউ কান্ট সি’ নামে একটি নতুন শো শুরু হয়েছে। অ্যাপল প্লাস টিভিতে প্রচার হয় শোটি। সেখানে অস্কার ও গ্র্যামিজয়ী লেডি গাগা জীবনের এ কঠিন সময় নিয়ে কথা বলেন।
গাগা বলেন, ‘তিনি আমাকে ধর্ষণ করে ঘরের এক কোনায় ফেলে চলে যান। কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বমি হচ্ছিল। এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বেশ কয়েক বছর ধরে আমার চিকিৎসা চলে।’

ওই প্রযোজকের নাম মুখে আনেননি গাগা। বলেন, ‘সারা জীবন আমি তাঁর চেহারা দেখতে চাই না। দীর্ঘ সময় আমি নিজের শরীরকে ঘৃণা করেছি। এই ট্রমা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে।’
দীর্ঘদিন এ মানসিক যন্ত্রণায় ভুগে একপর্যায়ে তিনি ফিরে আসেন। নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়ান। গানকেই আঁকড়ে থাকেন। তারপর তো বাদবাকি ইতিহাস। লেডি গাগা হয়ে ওঠেন তারকাশিল্পী। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর নামডাক। লেডি গাগার ভাষায়, ‘ওই ঘটনা আমি আর কখনোই মনে করতে চাই না। এটাও চাই না, এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করা হোক। সবাইকে কেবল একটা কথাই জানাতে চাই, এমন জঘন্য ঘটনার পরেও জীবন শেষ হয়ে যায় না। জীবনের কাছ থেকে তখনো অনেক উপহার পাওয়া বাকি।’
নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন বলেই আরও যাঁরা মানসিক কষ্টে ভোগেন, তাঁদের জন্য সব সময় কিছু করতে চেয়েছেন লেডি গাগা। তাই ২০১২ সালে তৈরি করেন ‘বর্ন দিজ ওয়ে’ নামে একটি সংস্থা। বিভিন্ন মানসিক জটিলতায় ভুগছেন যাঁরা, তাঁদের সহায়তা করে লেডি গাগার এই সংগঠন।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
১৫ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
১ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
১ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
২ ঘণ্টা আগে